ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ইউপি নির্বাচনে ৫নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা হাজী ইসহাক খোকনের

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ২, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হাজী মোঃ ইসহাক খোকন। তিনি আগামী ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি বিএনপির সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে লিখিত পদত্যাগপত্র হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর হাতে জমা দেন।

দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।