চাঁদপুরের হাইমচরে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১নভেম্বর) হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের চরপোড়ামুখি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অভিযানকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি আবারও সামনে এসেছে। জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা।
