আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হাজী মোঃ ইসহাক খোকন। তিনি আগামী ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি বিএনপির সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে লিখিত পদত্যাগপত্র হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর হাতে জমা দেন।
দলীয় পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।