চাঁদপুরের হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ কলেজ কর্তৃপক্ষ তাঁকে এ সম্মাননা প্রদান করে। তবে অসুস্থতাজনিত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোস্তফা মজুমদার সুমন ও এমরান হোসেন, এলাকাবাসীর পক্ষে খোরশেদ আলম ভুট্টু এবং শিক্ষকদের মধ্যে মোহাম্মদ মাকছুদুর রহমান।
নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জামাল হোসেন মজুমদারের দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রতি সম্মান জানানো হয়। তিনি শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর অনুপস্থিতিতেই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কলেজের সার্বিক উন্নয়ন, পরিচালনা ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
