চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র এবং যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ , সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
