ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, আটক ২

Chandpur Tribune
নভেম্বর ২৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকা থেকে চুরি যাওয়া ১৪ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর

সকাল আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরার আশাশুনি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চুরি যাওয়া সাদা রঙের টয়োটা এক্স-করোলা (X-Corolla / Car Saloon Toyota, মডেল ২০০৫, ১৫০০ সিসি)

প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯’, ইঞ্জিন নম্বর ‘1NZ-B810877’ এবং চ্যাসিস নম্বর ‘NZE121-3323562’। উদ্ধারকৃত গাড়িটির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

​পরবর্তী অভিযানে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে হাজীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজাত (শেখ বাড়ি) গ্রামের মো. আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৪) (বর্তমানে ঢাকার কদমতলীর বাগানবাড়ী, ফরিদাবাদ এলাকায় বসবাসরত) এবং চাঁদপুর সদর উপজেলার পূর্ব শ্রীরামদী গ্রামের মৃত আ. আউয়ালের ছেলে মো. হেলাল (৫৬) (বর্তমানে ঢাকার ডেমরার সাইনবোর্ড টাওয়ার এলাকায় বসবাসরত)।

​হাজীগঞ্জ থানায় দায়ের করা মামলা (এফআইআর নং-৩৩ ও জিআর নং-২৯২, তারিখ- ১৯ অক্টোবর ২০২৬, পেনাল কোডের ৩৭৯ ধারা) সূত্রে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গাড়ি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।