ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ২৪, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, হাইমচরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে (পদ্মজলে) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD), ২০১৯’-এর আলোকে দুর্যোগ মোকাবিলায় করণীয়, প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় সম্পর্কে ধারণা এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।