চরভৈরবী ইউনিয়নের সোহেল মাঝি ও তাঁর বোন রেহানা আক্তারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে ইতোমধ্যে হাইমচরবাসীর নজরে এসেছে।
এরই ধারাবাহিকতায় আজ (২৩ নভেম্বর ২০২৬) সোহেল মাঝির খোঁজখবর নিতে তাঁর টং দোকানে যান হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি সোহেল মাঝির শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সোহেল মাঝি তাঁর বর্তমান দোকানটি স্থানান্তর করে আরও বড় পরিসরে নতুনভাবে ব্যবসা চালু করার আগ্রহ প্রকাশ করেন। তাঁর এ উদ্যোগের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার জানান, এ ক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসারের এমন মানবিক উদ্যোগ ও আশ্বাস স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। সৎ মানবিক উপজেলাকর্মকর্তার অভাবে অনেক অবহেলিত ভুক্তভোগী মানবতার মুল লক্ষ ভুলেছিলেন হাইমচরের ইউএনও তা দৃষ্টান্ত স্থাপনকরেন বলে অনেকে ই মন্তব্য করেন।
