ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শাহরাস্তির শোরসাক যুক্ত সপ্রাবি

জসিম উদ্দিন
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ।

স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মাবর্তিতা, ডিজিটাল ক্লাস রুম, মানসম্মত ফলাফল, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো, আধুনিক সুবিধাসহ নানা বিষয়ে স্কুলটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার এ প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে অভিভাবকসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার বলেন, স্কুলটিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নিবার্চিত হওয়ার কৃতিত্ব শুধুমাত্র আমার একার নয়।

এ জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান বিদ্যালয়টির অন্যান্য সহকারী শিক্ষকসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের। এছাড়াও সব ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।