ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করায় ছয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.কামরুজ্জামান।

তিনি জানান,গত ২৪ ঘন্টায় মোহনপুর নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন– মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো.মামুন (১৯), মো.মহিন(২০),জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫),গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো.শাহিন (৩৬)।

আটককৃতদের মধ্যে দু’জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

অপর ৪ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৩ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।