ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন তিনি। ফলে বল করতে আর কোনো বাধা থাকলো না সাকিবের।

 

সবশেষ পরীক্ষায় তিনি ২২টি বল করেন। যার মধ্যে মাত্র দুটি ডেলিভারিতে ত্রুটি ছিলো সাকিবের। বাকি সব বলে উতরে যান অ্যাকশন পরীক্ষায়। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব।

 

এর আগে, গেলো সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। ইসিবি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়। এরপর নিষেধাজ্ঞা আসে আইসিসির পক্ষ থেকেও। যদিও বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছিলেন সাকিব। অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো টাইগার অলরাউন্ডারের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।