ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

হাজীগঞ্জ ব্যুরো
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে মাড়কি বন্ধু মহলের আয়োজনে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি পূর্বপাড়া মিয়াজী বাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে নিউ মেডিনোভা একাদশ ও রানারআপ নাঈম মজুমদার স্কোয়াড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, মাড়কি বন্ধু মহলের সভাপতি, নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহিবুল আলম রুবেল। এর আগে কিশোর ও যুব সমাজের উদ্দ্যেশ্যে তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

বন্ধু মহলের সহ-সভাপতি ও ইউপি সদস্য সৈয়দ আহম্মদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. সোয়েব হোসেন সৌরভ, বন্ধু মহলের উপদেষ্টা সদস্য মো. শরিফুল ইসলাম রিপন, মো. তাজুল ইসলাম মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. ইমরান মিয়াজী প্রমুখ।

মাদক বিরোধী এ টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে গ্রুপ পর্যায়ের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মাধ্যমে নিউ মেডিনোভা একাদশ ও রানারআপ নাঈম মজুমদার স্কোয়াড ফাইনালে উত্তীর্ণ এবং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে চলতি বছরের টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, কিশোর ও যুব সমাজকে মাদক, ইভটিজিং’সহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে বন্ধু মহল নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজ করে থাকে। ইতিমধ্যে সংগঠনটি তার কার্যক্রমে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।