ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজাহান খাঁন, হাজীগঞ্জ
আগস্ট ৮, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি। তিনি বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম।

ফাইনাল ম্যাচে শাহরাস্তি অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বাবুরহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক বলেন, খেলাধুলায় হার-জিত থাকলেও উভয় দলই দারুণ নৈপুণ্য দেখিয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

শেষে তিনি হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।