ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদকবিরোধী ব্যাডমিন্টনের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ

জসিম উদ্দিন, হাজীগঞ্জ(চাঁদপুর)
জানুয়ারি ৫, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সেন্দ্রা ফ্রেন্ডস্ ইউনিয়ন সংগঠনের উদ্যোগে (সৃজন-২) এর মাদকবিরোধী ব্যাডমিন্টনের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সেন্দ্রা ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাডমিন্টন খেলা ও পুরুষ্কার বিতরনী সম্পন্ন হয়।

সেন্দ্রা ফ্রেন্ডস্ ইউনিয়ন সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২৪’টি দল অংশ গ্রহণ করে।

এর মধ্যে ফাইনাল খেলায় অংশ নিয়ে সেন্দ্রা ফ্যামিলি বাজার চ্যাম্পিয়ন ও হাজীগঞ্জ চৌধুরীপাড়া একাদশ রানার্সআপ অর্জন করে।

খেলায় অংশ নেয়া দু’টি দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারীদের হাতে পুরুষ্কার তুলে আমন্ত্রিত অতিথি বৃন্দ।

এর আগে সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের সভাপতি গাজী শরীফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিন উদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ সেবা সংঘের সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার ও সেন্দ্রা ফ্রেন্ডস ইউনিয়ন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব বিএম আলাউদ্দিন।

আমন্ত্রিত অতিথিদের মাঝে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলেদেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় খেলা প্রেমী মানুষের ব্যাপক সমাগম ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।