ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার চার, ইয়াবা উদ্ধার

মো. জসিম রহমান
অক্টোবর ১১, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক অভিযানে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি, সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও পাঁচ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এএসআই রাজিব চন্দ্র ধর ও এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তিনি হাজীগঞ্জের আলীগঞ্জ পশ্চিমপাড়ার মফিজ মিয়ার বাড়ির বাসিন্দা।

এ ছাড়া এসআই মো. জহির উদ্দিন ও এএসআই মো. কাওসার হোসেনের অভিযানে সিআর-৫৮৪/২৫ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাদ্দাম হোসেন (২৫) এবং এএসআই মো. সালাহউদ্দিনের অভিযানে সিআর-৪৪২/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি সুমি আক্তারকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকিমাবাদের বাসিন্দা। সুমি আক্তারের বাড়ি উপজেলার সুবিদপুর এলাকায়।

অন্যদিকে, একই দিনে ওসি মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে হাজীগঞ্জ থানার একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মকিমাবাদ ৪ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা মো. রাশেদ হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় রাশেদ হোসেনের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।