ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মিজান, সম্পাদক এ্যাড. সুমন

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ১০, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আলহাজ মো. মিজানুর রহমানকে সভাপতি এবং এ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৮ অক্টোবর হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মোস্তফা কামাল (মুছা)। সহ-সভাপতি পদে রয়েছেন মো. ইসমাইল হোসেন খান (দুলাল), মো. আলওয়ার হোসেন প্রধানিয়া, মো. রহমত উল্লাহ তফদার ও মো. হানিফ সর্দার।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বিল্লাল হোসেন প্রধানিয়া, মো. আবদুল রাজ্জাক কিরণ, মো. ইব্রাহিম মির্জা ও মো. বেলায়েত হোসেন নাদিমকে। কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. জাকির হোসেন খান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হাফেজুর রহমান (সুজান), দপ্তর সম্পাদক মো. শাহ আলম এবং প্রচার সম্পাদক মো. জয়নাল আবেদীন (সোহেল)।

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম হাজী, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুমি আক্তার, কৃষিবিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন তফদার, যুববিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক হাজী এবং ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে মো. কাউছার হোসেন বেপারী দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত এ কমিটির মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।