“শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চায় মনোনিবেশ করি, ভালো কাজের মাধ্যমে এগিয়ে চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি ক্রিকেট একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক, ক্রীড়া সংগঠক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর বিশেষ আমন্ত্রণে একাডেমি পরিদর্শনে আসেন সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র (EDC)-এর মার্কেটিং ডিরেক্টর, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
পরিদর্শন শেষে শাহরাস্তি ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের হাতে সম্মাননা স্মারক ও একাডেমির জার্সি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জামাল হোসেন।
পরিদর্শনকালে একাডেমির কার্যক্রম সম্পর্কে জানানো হয়, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একাডেমির পরিচালক সাদ্দাম হোসেন মিঠু।
এছাড়া শাহরাস্তি ক্রিকেট একাডেমির দুই মেধাবী ক্রিকেটার মাহমুদুল হাসান সাকিব ও তানভীর হাসান নতুন কুঁড়ি জাতীয় রাউন্ডে কুমিল্লা অঞ্চলের হয়ে খেলার সুযোগ অর্জন করেছেন, যা একাডেমির জন্য গৌরবের বিষয়।
উল্লেখ্য, শাহরাস্তি ক্রিকেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এসপিএল (SPL) সিজন-১, সিজন-২ ও সিজন-৩ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের মাধ্যমে সারা দেশে প্রশংসা অর্জন করেছে একাডেমিটি।
