সেই ছোটবেলা থেকেই বিশ্বকাপের সাথে ছিলাম খেলা পছন্দ করি ফুটবল। ফুটবল খেলা পছন্দ করার কারণ হচ্ছে নিজেও একজন ভালো ফুটবলার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় অনেক জায়গায় খেলা খেলেছি , অনেকেই বিভিন্ন ক্লাবে খেলার জন্য চুক্তিতে নিয়েছে আমাকে সেসব দিনগুলো স্মৃতি হয়ে আছে আজও ব্যক্তি জীবনে।
ফুটবল খেলা নির্দিষ্ট একটি সময়ে শুরু হয়, নির্দিষ্ট একটি সময়ে শেষ হয়ে যায়, প্রত্যেক মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়, আনন্দের বন্যা বয়ে যায়, গোল বলে চিৎকার দিতে পারে,
অন্য কোন খেলায় তা হয় না।
তাই ফুটবল মানেই বাড়তি আনন্দ ,বড় ভাইদের সঙ্গে ৮০ দশক থেকেই যখন বিশ্বকাপ খেলা দেখতে যেতাম সেই নিজের গ্রাম ছেড়ে অন্য আরেক গ্রামে। বাড়িতে আমার বড় জ্যাঠার ঘরে সাদাকালো একটি টেলিভিশন ছিল, সেখানে অনেক মানুষের সমাগম হত, ভোররাত পর্যন্ত সবাই খেলা দেখার অপেক্ষায় থাকতো, সাদাকালো টেলিভিশন ছিল না সবার ঘরে । সেদিনটাই সোনালী যুগ বলে এখনো মনে হচ্ছে।
তাই আমি বলব পছন্দের দল যার যার বিশ্বকাপ সবার ।আর এই চিন্তা থেকেই সুশৃংখলভাবে সবাইকে খেলা উপভোগ করতে হবে, হার-জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে।
ভিন দেশের খেলা নিয়ে, নিজ দেশের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমার কাছে বিশ্ব ফুটবলে অংশ নেওয়া সবগুলো দলেই পছন্দের, তবে যে দল জিতবে তাকে আগাম অভিনন্দন, যারা খেলায় অংশ নিচ্ছেন তাদের জন্য শুভকামনা। যদিও পৃথিবীব্যাপী ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যাই বেশি। শেষ অব্দি বিশ্বকাপ ফুটবল শিরোপা কার ঘরে যাবে সেটাই দেখার বিষয়।
