ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়

Chandpur Tribune
জুন ১৪, ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে সম্ভাব্য সব কিছুই করল ইউরোপের দেশ তুরস্ক। তবে জালে জড়াতে পারল না শুধু বলটাই।

 

উল্টো দ্বিতীয়ার্ধে ক্যাঙ্গারুদের পাল্টা আক্রমণে গোল হজম করে বসে আর্দা-ইলদিজরা। মূলত এতেই ২-০ গোলে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপের প্রথম বড় অঘটনের শিকার হল তুর্কি শিবির।

 

ম্যাচের ২৭ মিনিটে নেস্তরি ইরানকুন্ডার গোলে প্রথমে এগিয়ে যায় অজিরা। এরপর বিরতি শেষে গোলপোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে বল পান কনর মেটকাফ।

 

 

ম্যাচের ৭৫ মিনিটে সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।