ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালার খেলার পুরস্কার

হাজীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর হাটিলা পশ্চিম ইউনিয়নে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পযার্য়ে (বালক ও বালিকাদের) টুর্নামেন্টের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী,যুগ্ন আহবায়ক মোঃ মোশারফ হোসেন স্বপন মজুমদার,
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী বলেন,শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য ফুটবল খেলা অন্যতম।

আর ফুটবল খেলার সাথে জড়িত থাকলে ছেলে মেয়েরা মাদক ও মোবাইল থেকে দুরে থাকবে। মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলার আয়োজন করার পরামর্শ দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মোশারফ হোসেন স্বপন মজুমদার।

নোয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মজুমদারের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকার,১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন কাঞ্চন।

এছাড়াও আর উপস্থিত ছিলেন,কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার,সাঁড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, দক্ষিণ পূর্ব ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন (জাহিদ),ধড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুদ্দিন পাটওয়ারী,কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন চন্দ্র আইচ,ধড্ডা দক্ষিণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ  আব্দুল আউয়াল,মধ্য ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম,দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাইজু আক্তার, কোহিনুর বেগম,ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ,২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর কাহার মজুমদার,সাধারণ সম্পাদক টিটু চৌধুরীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা,অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ।

ফাইনাল খেলায় (বালক) নোয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করেন,দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

অন্য দিকে (বালিকা) দক্ষিণ ধড্ডা প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে পরাজিত করেন,কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

সবশেষে পরাজিতদের রানার্স আপ ও বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন টফি তুলে দেন অতিথি বৃন্দ। খেলা পরিচালনা করেন,পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।

বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা (বালক ও বালিকারা) পুরস্কার পেয়ে উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে বিজয়ীরা উপজেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।