ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আমার ঘর-মন

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
মার্চ ১৬, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

আমার ঘরখানি কত আপন জানি

গাছগাছালি ভরা
এখানেই পেতেছি বাসরখানি
সাজিয়েছি বসুন্ধরা।

আমার মনখানি কত প্রিয় জানি
ফুল – পাখি ডাকা
এখানে রেখেছি প্রেমের রানী
যতনে রতনে মাখা।

আমার এই আকাশখানি
কত উদার জানি
মেঘে মেঘে ছাওয়া
এখানে রেখেছি জমা
পূর্ণিমার চাঁদখানি
তোমাদের  মাঝেই খুঁজে পাই
হারিয়ে যাওয়া জীবনের সবটুকু পাওয়া।

 

লেখক পরিচিতি: গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক সংগঠক, টেলিভিশন অভিনেতা,উপস্থাপক, কবি, লেখক ও রোটারিয়ান ব্যক্তিত্ব।
কর্মস্থল: মার্কেটিং ডিরেক্টর
প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি, সৌদি আরব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।