ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সংস্কৃতিতে স্বাধীনতা পদক পেলেন হানিফ সংকেত

আল আমিন, ঢাকা
মার্চ ৫, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। এ বছর তাকে এই সম্মাননায় ভূষিত করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। হানিফ সংকেত বলেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বরং যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে তার দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এটি তাদের সবার সম্মিলিত অর্জন।

তিনি আরও জানান, এই সম্মাননা তিনি দেশের লক্ষ-কোটি দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তার মতে, সুস্থ সংস্কৃতিই একটি সমাজকে আলোকিত করতে পারে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম।

ভবিষ্যতেও দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের সংস্কৃতির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে হানিফ সংকেত বলেন, আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। এজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন হানিফ সংকেত। তার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে সমানভাবে সমাদৃত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।