ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Link Copied!

২৫–২৬ ডিসেম্বর, দুদিনব্যাপী শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাহেব বাজারে জিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাশেম মুন্সির সভাপতিত্বে, পৃষ্ঠপোষক মোঃ মেরাজুন নবী রাজু এবং শাহরাস্তি পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজারুল ইসলাম জুয়েল-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন মিয়াজী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম বিলাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন,
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, টেলিভিশন অভিনেতা ও উপস্থাপক, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। এছাড়াও মোঃ হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকারিয়া ফাহিম, গিয়াস উদ্দিন রাতুল, আরাফাত পাটোয়ারী, মোঃ শামীম, ইসমাইল হোসেন, রিয়াদ প্রমুখ।

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত খেলাধুলার আয়োজন করে থাকে জিয়া স্পোর্টিং ক্লাব। বৃক্ষরোপণ, যৌতুকমুক্ত সমাজ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে জিয়া স্পোর্টিং ক্লাব এমনটাই জানান আয়োজকরা।

আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মিডিয়া সাপোর্টে ছিল চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া এবং দৈনিক জনপদ বার্তা।

ক্রিকেটের ফাইনাল খেলায় বিজয়ী দল প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে ১৫,০০০ টাকা এবং রানারআপ দল পেয়েছে ১০,০০০ টাকা। আনন্দঘন পরিবেশে সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।