ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মোটরসাইকেল কাভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

মজিব পাটোয়ারী
আগস্ট ২৯, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে মোটর সাইকেল  কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সাগর সাহা হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারের ব্যবসায়ী সঞ্জয় সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, মোটরসাইকেল আরোহী হাজীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।