ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর পৌর ও সদর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Chandpur Tribune
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিলপূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড জসিম মেহেদী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টুসহ পৌর ও সদর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।