চাঁদপুরের হাজীগঞ্জে মোটর সাইকেল কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী সাগর সাহা হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারের ব্যবসায়ী সঞ্জয় সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মোটরসাইকেল আরোহী হাজীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় দ্রুতগামী কাভার্ড ভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করে।