ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় বোগদাদ পরিবহনকে জরিমানা

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যেখানে-সেখানে বাস দাঁড় করে রাখা,নির্ধারিত স্থান ছাড়া
ত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যানজট নিরসনে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রিট মোঃ জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জে  বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ম্যাজিস্ট্রিট মোঃ জাবেদ হোসেন চৌধুরী জানান, হাজীগঞ্জ বাজারে  যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।

এ সময় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা-নামানোর দায়ে সডক পরিবহন আইন-২০১৮ মোতাবেক বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।