যেখানে-সেখানে বাস দাঁড় করে রাখা,নির্ধারিত স্থান ছাড়া
ত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
যানজট নিরসনে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট মোঃ জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জে বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রিট মোঃ জাবেদ হোসেন চৌধুরী জানান, হাজীগঞ্জ বাজারে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়।
এ সময় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা-নামানোর দায়ে সডক পরিবহন আইন-২০১৮ মোতাবেক বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।