ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আগামী মাসের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

সেই আসরে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বৃৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফর্মম্যান্স করতে পারেনি জ্যোতিরা। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

 

জ্যোতি বলছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।