ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে বিদ্যুতের মেইন তারের ওপর গাছ, রাতের অন্ধকারে বড় দুর্ঘটনার শঙ্কা

বিএম ফরিদ আহমেদ
নভেম্বর ১১, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলার ফারুকি আজম দাখিল মাদরাসার সামনের প্রধান সড়কে হঠাৎ ঝোড়ো বাতাস ও হালকা বৃষ্টিতে বিদ্যুতের মেইন লাইনের তারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে সড়কটি অন্ধকারে ডুবে থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যুতের মেইন তারের ওপর গাছ পড়ে থাকায় যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ অবস্থায় রাতের অন্ধকারে পথচারী ও যানবাহন চালকদের জন্য সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয়দের জোর দাবি, দ্রুত বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠিয়ে বিদ্যুৎ সংযোগ নিরাপদ করা, গাছ অপসারণ এবং সড়কে চলাচল স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।