ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একযুগ উপলক্ষে মঞ্চস্থ হবে নাটক মলুয়া সুন্দরী

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সৌদি আরব এর মরুচাতালে যাত্রা শুরু করে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার।

দেখতে দেখতে রিয়াদ বাংলাদেশ থিয়েটার ১২ বছর শেষ করে ১৩ বছরে পা রেখেছে। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছে।
প্রায় ২০ এর অধিক নাটক প্রযোজনা করেছে।

প্রবাসের মাটিতে হাজারো দর্শকের সামনে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রথম নাটক পরিবেশন করে ২০১৪ সালের ২০-২১ ডিসেম্বর সৌদি আরব বাংলাদেশ দূতাবাস আয়োজিত ২ দিন ব্যাপি বিজয় উৎসবে।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, নাট্যকার, রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ওরা বেঈমান, নাট্য নির্দেশনায় ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যভিনেতা আরিফুর রহমান টিটু।

সেইজে শুরু হয়েছে আজব্দি রিয়াদ বাংলাদেশ থিয়েটারের একঝাঁক যুবক, বয়োবৃদ্ধ, তরুন, তরুনী সহ সব বয়সের সদস্যদের আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে। প্রবাসে নিজেদের চাকরি এবং পড়াশোনার পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংগঠন হিসাবে কাজ করছে। শুধু সাংস্কৃতিক নয় বিভিন্ন সামাজিক, মানবিক কাজ করছে সংগঠনটি ।

শুরু থেকে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সঙ্গে যারা ছিলেন শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৩ নভেম্বর শুক্রবার রিয়াদের স্থানীয় সময় রাত ৯ টায় শিফা রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আল রিমাস অডিটোরিয়ামে ময়মনসিংহ গীতিনাট্য (মলুয়া সুন্দরী) নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের বর্তমান সভাপতি মসী সিরাজ।

নাটক রচনায় তুহিন অবন্ত, রুপান্তর ও নাট্য নির্দেশনায় এজহারুল হক মিজান। পরিবেশনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।