ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

Chandpur Tribune
নভেম্বর ১১, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব পৌরসভায় ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলেনা চার সন্তানের জননী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা।

 

এ সময় একটি কাপড় তারে আটকে থাকায় তিনি লোহার বস্তু দিয়ে সেটি সরানোর চেষ্টা করেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

 

পরে ভবনের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলেনা বেগম মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মতলব উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামের খান বাড়িতে।

 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।