ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনায় স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যানের ছেলে শামীম

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ১১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন ইব্রাহিম খলিল শামীম। তিনি ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম আবদুর রহমান চেয়ারম্যানের ছেলে। বাবার রেখে যাওয়া আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠপর্যায়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আবদুর রহমান চেয়ারম্যানের জনসেবামূলক কর্মকাণ্ড ও অবদান নিয়ে আলোচনা রয়েছে। তাঁর মৃত্যুর পর সেই জনসেবার ধারাবাহিকতা কে ধরে রাখবেন—এমন আলোচনার মধ্যে ছেলে শামীমের রাজনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।

বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, পথসভা ও জনসংযোগের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন শামীম। বাবার আদর্শকে ধারণ করে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ মনে করছেন, মরহুম আবদুর রহমান চেয়ারম্যানের জনসেবার স্মৃতি ও পারিবারিক পরিচিতি শামীমের জনসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হাইমচরের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়—বাবার রেখে যাওয়া জনসেবার ঐতিহ্য ধরে রেখে উচ্চ শিক্ষত শামীম কতটা এগিয়ে যেতে পারেন এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা কোন দিকে মোড় নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।