চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামের সওদাগর বাড়ির মরহুম সিরাজুল ইসলাম মেম্বারের ছোট ছেলে মো. সোহেল সওদাগর—পেশায় একজন প্রবাসী ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মক্কা মদিনার দেশ সৌদি প্রবাসে ব্যবসা করলেও দেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা একবৃন্দুও কমেনি।
তিনি বছরে ২-৩ বার দেশে আসেন । আর দেশে ফিরলেই যেন অসহায় মানুষের ভিড় জমে তার বাড়িতে।
কারও চিকিৎসার প্রয়োজন, কারও সংসারে অভাব, কারও জরুরি আর্থিক সংকট—সমস্যার কথা শুনলেই নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন মো. সোহেল সওদাগর।
প্রচার নয়, মানুষের পাশে দাঁড়ানোই যেন তার মূল লক্ষ্য।
এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে কচুয়ার বিভিন্ন মহলে তিনি ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন ‘মানবতার ফেরিওয়ালা নামে’ এবং কচুয়ার মধ্যে সেরা সামাজিক সংগঠন প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল সওদাগর। তিনি সামাজিক কাজে সেবক হিসাবেও বেশ আলোচনায় রয়েছেন।
অসহায় গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর এমন উদ্যোগে অনেকের হৃদয়েই জায়গা করে নিয়েছেন তিনি।
কচুয়া উপজেলা পরিবার(KACHUA Upazila) ফেইসবুক পেজে মানবিক ও সামাজিক কাজে কে বেশি এগিয়ে আছেন,তার একটি জরিপ হয়েছে, সেখানে বেশ কয়েকজনের নাম অনেকে কমেন্টের মাধ্যমে পছন্দের মানুষের নাম লিখেছেন, সেই পর্যায়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের নাম উঠে এসেছে, ‘মানবতার ফেরিওয়ালা” নাম মো. সোহেল সওদাগর।
সমাজে এমন মানুষ যত বেশি তৈরি হবে, ততই বাড়বে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতা।
সোহেল সওদাগরের মানবিক এই পথচলা অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।
মহান আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আরও বেশি তৌফিক দান করেন।
সোহেল সওদাগ র যেন আমাদের সমাজের অসহায় গরীব দুঃখী মানুষের জন্য আরো বেশি করে কাজ চালিয়ে যেতে পারেন এবং তার এই সামাজিক কাজের মাধ্যমে আরো অনেকে এগিয়ে আসবেন বলে তিনি বিশ্বাস করেন,সেই সাথে তিনি মহান সৃষ্টি কর্তার নিকট শুকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
