ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, হিমশিম চিকিৎসকরা

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ১, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে চাপের মুখে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। বিশেষ করে জ্বরের রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি শিশু রোগীর উপস্থিতিও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন অতিরিক্ত সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসায় বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন সেবা কেন্দ্রে বাড়তি চাপ তৈরি হচ্ছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে হাসপাতালের সেবার মান আগের তুলনায় ভালো হলেও রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যমান ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। এখনই কার্যকর ও বিকল্প ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে চিকিৎসাসেবার স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, হাইমচরের মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ, শিশু ও জ্বরের রোগীদের জন্য পৃথক ব্যবস্থাপনা এবং অতিরিক্ত সেবা ব্যবস্থা চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় রোগীর চাপ সামাল দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন হাইমচরের সাধারণ মানুষ। তাদের দাবি, সেবার মান ধরে রাখতে এখনই রোগীর অতিরিক্ত চাপ মোকাবিলায় কার্যকর ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।