ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কেন হলাম শত্রু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কেন হলাম শত্রু!

এসএম মিরাজ মুন্সি

কি লিখবো জীবন নিয়ে
জীবনটা তেজপাতা,
যাদের জন্য করলাম কাজ
তাঁরাই দিচ্ছে ব্যাথা।

মাদক নিয়ে লিখেছি বলে
শত্রু বেড়ে গেল,
মিথ্যা মামলার জালে ফাশিয়ে
সম্মান কেড়ে নিলো।

সমাজসেবা করি কেন
এটাও দোষের কারণ,
করবো সেবা জীবন ভরে
যদিও আসে মরন।।

সমাজ টাকে গড়বো বলে
চিন্তর নাই যে রেশ,
আচমকা এক ঝড় এসে
এক নিমিষেই সব শেষ।

ধ্বংস স্তূপে মঙ্গল প্রদীপ
জ্বালাবো নিজের হাতে,
পাছে লোকে যাই বলুক
কি আর আসে যায় তাতে।

দিও শক্তি ওগো প্রভু
প্রার্থনা করি রোজ ,
চাইনা কারো করুনা আমি
তুমি রাখিও মোর খোঁজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।