ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব রিয়াদ  সানাইয়া থান্ডার সিজন টু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কর্মক্লান্ত জীবনের ফাঁকে,শরীর স্বাস্থ্য ঠিক রাখি ক্রীড়াঙ্গনে মেতে উঠি এ স্লোগান কে সামনে রেখে ১৭ এপ্রিল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ সানাইয়া থান্ডার সিজন টু  মরহুম শাহিন আহমেদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ইসকানে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব রিয়াদ নিউ সানাইয়া লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায়  প্রবাসে বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশী ১৬ টি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ।

মাস ব্যাপী এ ক্রিকেট আসরে  সহাশ্রাদিক ক্রিকেটপ্রেমী মাঠের চারপাশে  বসে খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায়  এলিভেন টাইগারকে হারিয়ে রিয়াদ এলিভেন ক্রিকেট দল  ৯ উইকেটে জয় লাভ করে।

শাহজালাল প্রধানের সভাপতিত্বে – ক্রিড়া সংগঠক সোহেল রানার সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ কেয়ারের  মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইনভেস্টর আশরাফ উদ্দিন শাহিন, মনিরুল হক রাজিব, মোঃ সম্রাট ।

আয়োজক কমিটিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহাগ মিয়া, ইব্রাহিম, বীন লাদেন, শাহীন, মহিন। ক্রিকেট টুর্নামেন্টের লাইভ ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সিকান্দার বক্স।

বক্তারা বলেন আগামী দিনেও প্রবাসের মাটিতে বাংলাদেশের সম্মান বজায় রেখে কাজের ফাঁকে ক্রিড়া চর্চা কে এগিয়ে নিতে সুশৃংখলভাবে কাজ করবে রিয়াদ সানাইয়া থান্ডার ।
ক্রিকেটার মরহুম শাহিন আহমেদের স্মরণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।