চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার টু এর খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন কক্সবাজার ও হবিগঞ্জ জেলা ক্রিকেট দল। সোমবারের ম্যাচে অংশগ্রহণ করবেন রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার দল।
জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা যায়, চাঁদপুরের এ ভেন্যুতে চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- কক্সবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা ক্রিকেট দল।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন, ক্রীড়া সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোকারস চাঁদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত কর রানা, হবিগঞ্জের টিম ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল, কক্সবাজারে টিম ম্যানেজার সালাউদ্দিন সহ ক্রিকেটাররা।
