ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

এম হোসেন, বিশেষ প্রতিবেধক
জানুয়ারি ২১, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আজ আইসিসি বোর্ডসভায় আলোচনায় আসে।

সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় বাংলাদেশ অংশ না নিলে তাদের জায়গায় টি–টুয়েন্টি বিশ্বকাপে একটি বিকল্প দল নেওয়া হবে।

তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে।

এ জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে আইসিসি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।