ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৪, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নোর ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের যৌথ  উদ্যোগে একতা বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সহ-সভাপতি কাইয়ূম পাটোয়ারী,সাবেক সহ-সভাপতি লিটন ফরাজী, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী কামাল হোসেন মোল্লা,ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সোহেল বেপারীসহ যুবদলের নেতৃবৃন্দ,কর্মীবৃন্দ ও সমর্থকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।