হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নোর ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের যৌথ উদ্যোগে একতা বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সহ-সভাপতি কাইয়ূম পাটোয়ারী,সাবেক সহ-সভাপতি লিটন ফরাজী, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী কামাল হোসেন মোল্লা,ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সোহেল বেপারীসহ যুবদলের নেতৃবৃন্দ,কর্মীবৃন্দ ও সমর্থকবৃন্দ।