শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহাপুর নোয়াবাড়ির বাসিন্দা, প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রিয় গাজী রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রিয় গাজী রহমাত উল্লাহ গত কয়েক মাস যাবত টনসিলসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাংবাদিকতা ও মানবাধিকার কর্মীর ভূমিকায় এলাকায় বিশেষভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।
আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
