প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তির সাহাপুরে সাংবাদিক রহমাত উল্লাহ ইন্তেকাল

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

 শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহাপুর নোয়াবাড়ির বাসিন্দা, প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রিয় গাজী রহমাত উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তিনি বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রিয় গাজী রহমাত উল্লাহ গত কয়েক মাস যাবত টনসিলসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাংবাদিকতা ও মানবাধিকার কর্মীর ভূমিকায় এলাকায় বিশেষভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।

​আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন