ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৮, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ২০২৬ সালের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি ১ বছর মেয়াদি হিসেবে গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন উপদেষ্টা কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

নবগঠিত উপদেষ্টা কমিটি প্রধান উপদেষ্টা: মোহাম্মদ ওমর ফারুক, উপদেষ্টা সদস্য: মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন, মো: মমিন।

সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, “সম্মিলিতভাবে সামাজিক সেবার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে চলেছি। দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সবসময় মানবতার সেবায় নিয়োজিত। আমাদের সদস্যদের প্রধান দায়িত্ব হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি আশা করি নবগঠিত উপদেষ্টা কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

সাধারণ সম্পাদক সাহাবদ্দিনের জানান, “২০১৯ সাল থেকে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তরুণ নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের উদ্দেশ্য। আগামীতেও এই মানবিক কার্যক্রম দায়িত্ববোধের সঙ্গে চলবে।”

প্রধান উপদেষ্টা ওমর ফারুক বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। অসহায় মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।