ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি নিযুক্ত হলেন শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
অক্টোবর ২৪, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বহু গ্রন্থের প্রণেতা ফজিলাতুশ-শাইখ প্রফেসর ড. সালেহ বিন ফাওযান বিন আব্দিল্লাহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-কে দেশটির নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (হাফিযাহুল্লাহ)।

রাজকীয় ফরমানের মাধ্যমে গতকাল (২২ অক্টোবর ২০২৫, বুধবার) এই নিয়োগ ঘোষণা করা হয়।

শাইখ সালেহ আল-ফাওযান বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার, যিনি দাওয়াত, শিক্ষা ও লেখনির মাধ্যমে দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্বে বিশেষ অবদান রেখে আসছেন। তিনি সৌদি আরবের শীর্ষ আলেম পরিষদ “হাইআতু কিবারিল উলামা”-এর সদস্য হিসেবেও বহু বছর দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৩৫ সালে (১৩৫৪ হিজরী) সৌদি আরবের আল-কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। ইসলামী ফিকহ, আকীদাহ ও দাওয়াহ ক্ষেত্রে তাঁর অসংখ্য গ্রন্থ বিশ্বজুড়ে সমাদৃত এবং ইসলামী শিক্ষার্থীদের জন্য অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, শাইখ ফাওযান আল-ফাওযানের এই নিয়োগ সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে নতুন দিক উন্মোচন করবে এবং ইসলামী বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।