ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুর সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের ইউসুফ আবদুল্লাহ

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের কৃতী সন্তান মো. ইউসুফ আবদুল্লাহ। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে তিনি সর্বোচ্চ ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

ইউসুফ আবদুল্লাহ হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালোচোঁ মিজি বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে। তার বাবা হারুনুর রশিদ একজন শিক্ষক এবং বর্তমানে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। মা একজন গৃহিণী।

শিক্ষাজীবনে ইউসুফ বলাখাল চন্দ্রবান আদর্শ কে.জি. স্কুল, হাজীগঞ্জ আল কাউসার মাদ্রাসা ও হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে ৫৮তম স্থান অর্জন করে আরবি বিভাগে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও সমান পারদর্শিতা দেখিয়েছেন তিনি। ইতোমধ্যে তার দুটি অনুবাদ প্রকাশিত হয়েছে, আরও তিনটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন গ্রন্থে প্রকাশিত হয়েছে তার মৌলিক প্রবন্ধও।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ক্যাম্পাস এক্টিভিজম ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাহিত্য সম্পাদক পদে বিজয়ের পর অনুভূতি জানিয়ে ইউসুফ আবদুল্লাহ বলেন, ‘এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধের বিজয়। আমি সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে চাই।’

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ পথচলায় অফুরন্ত সফলতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।