আজ দু’জাহানের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:)-এর পবিত্র জন্মদিন ও ওফাত দিবস। মুসলিম উম্মাহর জন্য এক মহামূল্যবান ও চিরস্মরণীয় দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)।
রাসূলুল্লাহ (সা:) পৃথিবীতে আগমন করেছিলেন অন্ধকারাচ্ছন্ন মানবসমাজকে আলো দেখানোর জন্য। উনার জীবন ছিল শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবতার আলোকবর্তিকা। তিনি বলেছেন, “তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে অন্যের জন্য উত্তম।” উনার প্রতিটি বাণী, কর্ম ও শিক্ষা মুসলমানদের জীবনের দিশারী।
ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে শুধু বাংলাদেশ নয়, বরং সারাবিশ্বের মুসলিম দেশগুলোতেও নানান আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেশে মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাসূলুল্লাহ (সা:) এর এক অমূল্য বাণী: “আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি।” (কোরআন: সূরা আম্বিয়া, আয়াত ১০৭
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
