হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এনায়েত মজুমদার পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-শান্তি, সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন।
ওমরাহ যাত্রাকে কেন্দ্র করে সাংবাদিক এনায়েত মজুমদার আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।
তিনি যেন সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য তাঁর পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সফল ওমরাহ পালন এবং নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
