ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বুধবার ইমামে রাব্বানীর ওরছ মাহফিল ও মহাসম্মেলন

মজিব পাটোয়ারী
অক্টোবর ৬, ২০২৫ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ওরছ ইমামে রাব্বানী (রাঃ) ও হিজবুর রাসুল (সঃ) মহাসম্মেলন।

আগামী ৮ অক্টোবর ২০২৫ ইং (২৩ আশ্বিন, বুধবার) অনুষ্ঠিত হবে এই মহাসমাবেশ।

ওরছ ও মাহফিলটি অনুষ্ঠিত হবে ইমামে রাব্বানী দরবার শরীফে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইমামে আহলে সুন্নাত, আউলাদে রাসুল (দঃ), পীরে কামেল, হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল-আবেদী (মাঃজিঃআঃ) যিনি ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন ও ইমামুল মুজাদ্দেদীন ফাউন্ডেশন, বাংলাদেশের চেয়ারম্যান।

দরবার সূত্রে জানা গেছে, ওরছ উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত, আশেকান ও মুরিদদের উপস্থিতিতে মাহফিলটি এক ঐতিহাসিক আধ্যাত্মিক সমাবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

মাহফিলে ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ ও নাশিদ শিল্পীরা ইমামে রাব্বানী (রাঃ)-এর জীবন, কর্ম ও ইসলামী আদর্শ নিয়ে আলোচনা করবেন। এছাড়াও সমাজে নৈতিকতা, মানবসেবা ও রাসুল (সঃ)-এর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।