ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ইদে মিলাদুন্নবী(সা.) পালিত হবে

মজিব পাটোয়ারী
আগস্ট ২৫, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ব মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করবে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.) এর জন্ম ও ওফাত দিবস—পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.)। এ দিনটি মুসলিম বিশ্বে সর্বাধিক গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে মিলাদ, দোয়া, আলোচনা সভা, ধর্মীয় শোভাযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন থাকবে।

চাঁদপুর জেলাতেও এ দিন উপলক্ষে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানা গেছে।

জেলার বড় মসজিদগুলোতে দোয়া মাহফিল, কোরআন খতম ও বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে।

ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন। মুসলিম উম্মাহর জন্য এ দিনটি গভীর তাৎপর্যপূর্ণ।

“চাঁদপুর ট্রিবিউন” পরিবার সকলকে ইদে মিলাদুন্নবী (সা.) এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।